রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক
সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ‘সৈয়দ সায়েদুল হককে’ (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘মো. নজরুল ইসলাম’ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
পল্লবী থানার (ওসি ) ‘নজরুল ইসলাম’ আরো বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।
সোমবার ( ২১ অক্টোবর ) দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে একটি পোস্ট দেন ‘ব্যারিস্টার সুমন’। পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।