শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী শিপলু গ্রেফতার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবাদক :

রবিবার ( ২৭ অক্টোবর ) নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ( ওসি ) ‘শরীফুল ইসলাম’।

শনিবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

(ওসি) ‘শরীফুল ইসলাম’ বলেন গ্রেফতারকৃত আসামি ‘রফিকুল ইসলাম’ শিপলু’ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামি শিপলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ নারী নির্যাতনের মামলা রয়েছে। রোববার বিকেলে শিপলুকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা