বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন: রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা,নির্বাচন আগামী ২০ আগস্ট: ‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ :

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন:

রিপোর্ট ; নিজস্ব প্রতিবেদক :

 

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে কেউ ছিলেন না।

 

উল্লেখ্য, আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব।

 

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।

 

শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো এবং অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

 

এছাড়া সাকিবের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলাও রয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, সাকিবের মালিকানাধীন ‘এগ্রো ফার্ম’ ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। পরবর্তীতে ৪১ লাখ ৫০ হাজার টাকার দুটি চেক দেওয়া হলে পর্যাপ্ত তহবিল না থাকায় সেগুলো ডিশঅনার (ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত) হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা