শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস অসীম কুমার গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি ও সোনাতলা) সাবেক এমপি সাহাদারা মান্নানের পিএস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার বালাসি ঘাট আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। তাকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় সোনাতলায় উপজেলার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা দায়ের করেন বিএনপির নেতাকর্মীরা। একাধিক রাজনৈতিক মামলার আসামি অসীম কুমার জৈন নতুন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার আত্মীয়র বাড়ি বালাসি ঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।

সোনাতলা থানার ওসি মিনাদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি। তাকে বালাসি ঘাট থেকে গ্রেফতারের পর সোনাতলায় আনা হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা