শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

ভৈরবে আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার:

রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক :

 

সোমবার (৪ নভেম্বর) কিশোরগঞ্জের ভৈরব থেকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ একটি দল।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘মোহাম্মদ হাসমত উল্লাহ’।

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অফিস ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান (ওসি) ‘মোহাম্মদ হাসমত উল্লাহ’।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান গ্রেপ্তারকৃত আসামিরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কালিকাপ্রসাদের বিসিক শিল্প নগরী এলাকা থেকে শহীদুল্লাহ কায়সারকে ও রাব্বিকে পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ অভিযানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা