শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :

মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকালে রেজুখাল চেকপোস্ট এলাকায় নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে

কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার তল্লাশি করে। তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাড়ির ভেতর থেকে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করে ৩৪ বিজিবি’র একটি দল।

কক্সবাজারের ৩৪ বিজিবির পরিচালিত এই অভিযানে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করা ।

জানা যায় আটককৃত নারী টেকনাফ সদর ইউনিয়নের মো. হাসিমের মেয়ে সেলিনা আক্তার (২৮) ।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি গ্রেফতারক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি জানিয়েছে, চোরাচালান কার্যক্রমে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা