শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৩৪ জন।

ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৮৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। নিহত আটজনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা