বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর:

শীতে কমলা খাবেন যে কারণে:

স্বাস্থ্য ডেস্ক :

 

ভিটামিন সি এর দুর্দান্ত উৎস হলো কমলা। আমাদের ত্বক ভালো রাখার জন্য ভিটামিন সি জরুরি। আমাদের শরীরের কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হলে তা সারাতে সাহায্য করে এই ভিটামিন। কমলা যদি মিষ্টিও হয়, তবু এটি এড়িয়ে যাবেন না। ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করে বিভিন্ন ফল। কমলাও সেরকমই একটি ফল।

আসছে শীত। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর কমলা। এই শীতে ওজন কমানোর জন্য খেতে পারেন কমলা। শীতে কেন প্রতিদিন কমলা খাওয়া জরুরি, চলুন জেনে নেয়া যাক-

কমলায় ক্যালরি বেশ কম। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং অন্যান্য খাদ্যগুণ। একটি মাঝারি আকারের কমলার মধ্যে থাকে:

৫০ ক্যালোরি,

০.৯ গ্রাম প্রোটিন,

১৬.২ গ্রাম কার্বোহাইড্রেট,

৩.৪ গ্রাম ফাইবার,

২৩৮ মিলিগ্রাম পটাসিয়াম,

৬১ মিলিগ্রাম ক্যালসিয়াম,

১৭ মিলিগ্রাম ফসফরাস এবং

৬৩.৫ মিলিগ্রাম ভিটামিন সি।

কমলা খেলে কীভাবে ওজন কমবে? প্রথমত কমলায় পানির পরিমাণ বেশি থাকে। এই ফলের প্রায় ৮৭ শতাংশই পানি। তাই এই ফল শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। শীতে নিয়মিত কমলা খেলে শরীরে পানির অভাবে টান পড়বে না। কারণ, এসময়ে সাধারণত আমাদের পানি পানের পরিমাণ কমে যায়।

কমলায় আছে প্রচুর ফাইবার। এর ফলে বাওয়েল মুভমেন্ট ভালো হয় এবং পেট পরিষ্কার হয়ে যায়। ওজন কমাতে হলে পেট পরিষ্কার হওয়া জরুরি। ফাইবার বেশি থাকায় একটা কমলা খেয়ে বেশি কিছুক্ষণ পেট ভর্তি থাকে।

গবেষণা বলছে কমলার মধ্যে যে পানিতে দ্রবীভূত ভিটামিট সি থাকে, তা ওজন কমাতে অত্যন্ত উপযোগী। পাশাপাশি এই ভিটামিন সি শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে। এই প্রসঙ্গে আরও বলা যেতে পারে যে সব ফলই প্রাকৃতিকভাবে মিষ্টি। কখনো খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে আপনি নির্ভয়ে একটি কমলা খেয়ে নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা