সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি: কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট: সরাইল থানায় ঢুকে ওসিকে ‘চোর‘ বলে শাসালেন রুমিন ফারহানা:

শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ!

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মিরপুরের পাঁচটি স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, মিরপুর-১১ ও পল্লবীসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 

 

এদিকে আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এমন পরিস্থিতির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানকে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়েছে।

 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মজুরি বোর্ড দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে।

 

বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের একটি দাবি পূরণ হয়েছে উল্লেখ করে তাদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা