শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

রাজধানীর মহাখালীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত:

 রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

রাজধানীর মহাখালীতে  ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সরকারি তিতুমীর কলেজের অস্থায়ী ঈদগাহ মাঠে । এতে ইমামতি করেন, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের  ইমাম। 

সকালে দলে দলে মুসল্লিরা বাহারি রঙের পাঞ্জাবী পড়ে মাথায় টুপি দিয়ে আসতে থাকে ঈদগাহ মাঠের দিকে। সব বয়সের মানুষের মাথায় বিভিন্ন রঙের টুপি ও অনেকের হাতে জায়নামাজ দেখা গেছে। যদিও ঈদগাহ মাঠে কার্পেট বিছানো হয়েছে। তারপরেও মুসল্লিরা রঙ-বেরঙের জায়নামাজ নিয়ে এসেছে ঈদগাহ মাঠে।

শত শত‌ মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা