শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে:

বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভা ঘিরে দুপুর থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। জুমার নামাজের পর বিএনপি সমর্থিত নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভাস্থলে উপস্থিত হন। বিদেশি কূটনীতিক মিশনের প্রতিনিধিরাও এই আয়োজনে যোগ দিয়েছেন।

 

 

শোকসভাস্থলে প্রবেশের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নির্ধারিত স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন। আমন্ত্রিত অতিথিদের কার্ড প্রদর্শন সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি যানবাহনের নির্ধারিত কার্ড ছাড়া কোনও গাড়ি, এমনকি মিডিয়ার গাড়িও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

 

এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছিলেন, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে রাজনৈতিক দলের কোনও নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শকসারিতে অবস্থান করবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন।

 

নাগরিক সমাজ এই শোকসভাকে কোনো রাজনৈতিক জনসভা নয়, বরং ‘শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করেছে। অংশগ্রহণকারীদের জন্য সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং দাঁড়িয়ে না থাকার মতো কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা