বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী:

নিখোঁজ হওয়ার প্রায় ২১ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ২১ দিন পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহতরা হলেন– জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। নিহত রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন মুহুরী বলে জানিয়েছেন স্বজনরা।

 

জানা যায়, গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে এসে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন তার মা রোকেয়া রহমান। প্রায় ২১ দিন পর মেলে তাদের মরদেহ।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের ফল ছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা