মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাই:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রোববার (২৫ জানুয়ারি)  গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বিকেলে বাসন এলাকার আউটপাড়ায় তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী এই তাণ্ডব চালায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চোখের পলকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ছিনতাইয়ের এই ঘটনায় ভিকটিম শারীরিকভাবে অক্ষত থাকলেও প্রচণ্ড আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু আলামতও সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেফতারে কাজ করছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা