শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লবী থানার একটি মামলায় মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, বেলা পৌনে ১১টার দিকে মিরপুর ইসিবি চত্বর এলাকায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের লোকজন প্রথমে মোহাম্মদ সাহেদকে আটক করেন। বিষয়টি প্রথমে নজরে আসে ট্রাফিক পুলিশের।

 

এরপর তাদের উভয়পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাহেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে পল্লবী থানার মামলায় সাজাসহ ওয়ারেন্ট রয়েছে।

 

বিষয়টি নিয়ে পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করেন। দুপুর ১টার দিকে পল্লবী থানা পুলিশের একটি টিম ক্যান্টনমেন্ট থানায় এলে আটক মোহাম্মদ সাহেদকে হস্তান্তর করা হয়।

 

২০২০ সালের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতিসহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা