শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি।

 

 

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের এই আলোচনা থেকে ওয়াকআউট করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 

 

 

আলোচনা শুরু হয় বেলা সাড়ে ১১ টার পরে। বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান তারা আলোচনায় অংশ নেবে না।

 

পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষে বলা হয়েছে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ নিলে আলোচনা করা যাবে না তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।

 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না।

 

পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা