রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
রাজধানীর মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবে ঘর এর সামনে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার(০১ অগাস্ট) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে নয়টার দিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে দেখে জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
পরবর্তীতে জানা যায় আহতকে নিয়ে ঢাকা মেডিকেল আসেন তার ছোট ভাই মোঃ সজল।
ছোট ভাই সজলের কাছ থেকে জানা যায়, তার বড় ভাই জামাল হোসেন’ বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সেক্রেটারি ছিলেন। মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন ব্যক্তি যাদের মুখমণ্ডলে মুখোশ পরা ছিল। তারা হঠাৎ করে সামনের দিক থেকে এসে আমার বড়ো ভাই জামাল হোসেনের মাথায় গুলি করে এবং খুব দ্রুত সময়ের ভিতরে ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।
সুত্রঃ থেকে জানা যায় জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম