শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ:

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: 

 

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। 

 

পরে দুপুরের দিকে হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক। এজাহারে তিনি বলেন, ‘বুধবার রাতে ওই যুবক আমার ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলেন। কথাবলার একপর্যায়ে তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শোনার পর আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। এরপর সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বেলকুচি থানায় মামলা দায়ের করি। 

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা