বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

মাটিচাপা দেওয়া অবস্থায় স্ত্রীর গলাকাটা লাশ মিলল ঝোপের গর্তে:

রিপোর্ট : জাহিদুল ইসলাম খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘন্টা পর পঞ্চাশোর্ধ নারী কমলা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। শুক্রবার (২৯ আগস্ট) ভুতুলিয়া গ্রামের ঝোপের গর্ত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসাথে বাড়ী থেকে বের হয়। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বেগম বাড়ীর অদূরে ঝোপজঙ্গলে ৪/৫টি তাল গাছ রয়েছে সেখানে তাল কুড়াতে যায়। দুপুরে নিহতের স্বামী মাঠের কৃষি কাজ থেকে বাড়ী ফিরলেও স্ত্রী কমলা বেগম বাড়ী ফিরে নাই। পরে আশপাশের বাড়ীতে খোঁজাখুঁজি করেতে থাকে। তার কোনো সন্ধান না পেয়ে প্রতিবেশীরাও ওই নারীকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের পর প্রতিবেশী এক নারী ঝোপঝাড়ের ভেতর মাটি খোড়া দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের বাড়ীর নারী পুরুষ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।

 

নিহতের স্বামী কদম আলী পুলিশকে জানায় প্রায় দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সামান্য একটা বিষয় নিয়ে তাদের বিরোধ হয়। এলাকার কারো সাথে কদম আলী ও কমলা বেগম দম্পত্তির বিরোধ নেই। আমি মানুষের বাড়ীতে কৃষি কাজ করি। ছেলে এবং ছেলের বউ পোশাক কারখানায় চাকরি করে। আমার স্ত্রী বাড়ীতে থেকে নাতিদেরকের দেখাশুনা করে। কারা এবং কেন আমার স্ত্রীকে এভাবে হত্যা করলো?

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মাটিচাপা দেওয়া অবস্থায় নারীর গলাকাটা মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই নারীর মুখমন্ডল থেঁতলানোসহ সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা