শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ডাকসু নির্বাচনে ১২ হলের ফল: শীর্ষ তিন পদে এগিয়ে শিবির সমর্থিত জোট:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল ) :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রথম ধাপের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা মোট ১২টি হলের ফল প্রকাশ করেছেন।

 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদ—ভিপি, জিএস ও এজিএস—এই তিনটিতেই এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

 

ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

 

বিশ্লেষকরা মনে করছেন, প্রাথমিক ফলাফলে এ জোটের অগ্রগতি ডাকসু রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও এখনো বেশ কয়েকটি হলের ভোট গণনা বাকি রয়েছে, চূড়ান্ত ফলাফলের আগে কিছু বলা কঠিন।

 

রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, বাকি হলগুলোর ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে।

 

এদিকে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ, ভোটকেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের দাবি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা