শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর উদ্যোগে আজ রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। তিনি জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, “আমাদের নেতা তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মামুন রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জেড বাবু, ভাইস চেয়ারম্যান আতিকুল্লাহ বাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব গিয়াসউদ্দিন চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সাব্বির নাজ প্রধান, যুগ্ম মহাসচিব মুহিব আল হাসান মুহিব, সারোয়ার আলম রনি, প্রশিক্ষণ সম্পাদক সাহাবুল আলম জয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিগ্যান, তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল চৌধুরী, সাইবার সিকিউরিটি বিষয়ক সম্পাদক রুবেল খান, সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. হোসেন বকাউল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রবিন, জাকারিয়া কাজী, কামাল হাওলাদারসহ আরও অনেক অনলাইন অ্যাক্টিভিস্টবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের উপযোগিতা, তা প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা