শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সমাজকাল : সত্যে-নীতিতে অবিচল

রাজনীতি

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

 

 প্রকাশ: ১৮:১২, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ২৪ অক্টোবর ২০২৫

 

facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonlinkedin sharing buttonpinterest sharing buttonprint sharing button

–

অ

+

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও জানান, এ মাসের (অক্টোবর) মধ্যে ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে, যাতে প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন।

 

নির্বাচনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে তিনি বলেন, বিএনপি কিছু বিষয় সম্মত ছিল। তবে ২০ (১) উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বর্তমান আরপিও পাস হওয়ায় ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে, এতে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন।

সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো? 

 

তিনি জানান, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ চায় এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা