বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীর বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের পারস্পরিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি নিহতের নিজস্ব বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

 

এসআই হাসানুর রহমান বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা