বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বনানী সোসাইটির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত রেজাউল রহমান ফাহিম কে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বনানী সোসাইটির সর্বশেষ নির্বাচনে রেজাউল রহমান ফাহিম যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর এই বিজয়ে বনানী এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংগঠনিক সম্পাদক “মাহাদির হোসেন মিশু”। 

 সাংগঠনিক সম্পাদক মিশু বলেন, ফাহিম ভাইয়ের মতো তরুণ, উদ্যমী ও সৎ নেতৃত্ব সোসাইটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

স্বেচ্ছাসেবক দলের নেতারা আরও বলেন, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উন্নয়ন, সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। তাঁর বিজয় এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।

 

রেজাউল রহমান ফাহিম নির্বাচনে বিজয়ী হওয়ার পর ধন্যবাদ জানিয়ে বলেন,

“এলাকার মানুষের সমর্থন ও বিশ্বাসই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। সমাজ ও সোসাইটির উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

 

বনানী সোসাইটির নবনির্বাচিত কমিটির মাধ্যমে এলাকায় উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক সহযোগিতা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা