বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন:

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

 

এতে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পাশাপাশি পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন—তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তা সম্পর্কে বিরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা