বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন:

অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ :

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এই কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত রয়েছে।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করা উচিত।

 

 

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষার্থীরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত এই আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। পরে বিভিন্ন পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

 

 

শিক্ষার্থীরা আরও জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচিতে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধে নেমেছেন।

 

 

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের জন্য অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে এটি মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা