বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ, হতে পারেন সেক্রেটারি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর পর গণঅধিকার পরিষদে যোগদানের আগ্রহ দেখিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া- এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি জানান, আসিফ মাহমুদ আগেও গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

ছাড়তে প্রস্তুত কি না, এমন প্রশ্নে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

 

অন্যদিকে, এর আগে বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। পদত্যাগের বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলতে না চাইলেও জানান, এ বিষয়ে বিস্তারিত প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

 

পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং দুই উপদেষ্টার উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা