বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ:

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :

 

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ঢামেকে তার চিকিৎসাধীন থাকার খবর মেডিভয়েসকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

 

তিনি বলেন, ওসমান হাদীকে হাসপাতালের অনস্টপ ইমার্জেন্সিতে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

জানা গেছে, মতিঝিলে জুমার নামাজ শেষে মসজিদের বাইরে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন হাদী। এ সময় মোটর সাইকেলে করে আসা দুইজনের মধ্যে পেছনে বসা ব্যক্তি খুব কাছ থেকে শরীফ ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম চোয়ালে আঘাত করে।

 

গুলি করার পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় তারা।

 

সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা