বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন: সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই:

সবুজবাগে লিফটের ফাঁকা জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে টিপু মোল্লা (৫৭) নামের এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

তিনি আরও জানান, টিপু ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন কিনা ও কেউ হত্যা করে তাকে ওই ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি সবুজবাগের উত্তর বাসাবো ৫৭ নম্বর বাসার মৃত ইয়াদ আলী মোল্লার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা