শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

তারেক রহমানের সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি, সারা দেশ থেকে আসছেন নেতা–কর্মীরা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ নির্মাণের কাজ। রাতেও ব্যস্ত সময় পার করেন নির্মাণ শ্রমিক ও নেতা–কর্মীরা।

 

দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বৃহত্তম জনসমাগমের আয়োজন করতে যাচ্ছে দলটি।

 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। মধ্য রাতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, প্রিয় নেতাকে বরণ করে নিতে আগেভাগেই সংবর্ধনাস্থলে আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা।

 

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত সংবর্ধনা শেষে সরাসরি সড়কপথে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে।

 

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা তরান্বিত হবে, এমনটাই আশা করছেন নেতা–কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা