শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন দীর্ঘ ১৭ বছর পর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।

 

এর আগে, আজ সকাল ৯টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান।

 

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়েন তিনি।

 

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ, যা শেষ সময়ে আরও তীব্র হয়ে উঠেছে।

 

তারেক রহমানের দেশে ফেরার তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে। গতকালও (বুধবার, ২৪ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড় দেখা গেছে রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে। সংবর্ধনায় অংশ নিতে দলের উদ্যোগে ১০টি রুটে বিশেষ ট্রেন বুকিং দেওয়া হয়েছে।

 

নেতাকে বরণ করে নিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ। এছাড়া বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পুরো পথে বসানো হয়েছে ৯০০টি মাইক, যাতে সংবর্ধনার বার্তা ও বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়া যায়।

 

বুধবার মধ্যরাতে নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এসময় তিনি আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশেই নান্দনিক ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলো। বিশেষ করে পূর্বাচল ও ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের পদচারণায় উৎসবের আবহ তৈরি হয়েছে। হাতে হাতে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, বিক্রি হচ্ছে দলীয় পতাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা