বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সোমবার (২৯ ডিসেম্বর) দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান। ২০০৭ সালের পর এটিই নয়াপল্টন কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। তাঁর গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতার আগমনে নয়াপল্টনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এর আগে গত রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। ওয়ান-ইলেভেনের পর খালেদা জিয়ার জন্য এই কার্যালয়টি খোলা হলেও প্রবাসে থাকায় সেখানে যাওয়ার সুযোগ হয়নি তারেক রহমানের। ফলে এটিও ছিল তাঁর জন্য ওই কার্যালয়ে প্রথম সফর।

 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন ঢাকার ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনা এবং শুক্রবার তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেন তিনি। আজ নয়াপল্টন কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তাঁর জনসম্পৃক্ত ও সাংগঠনিক সফর আরও এক ধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা