শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

৪ দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করল ইনকিলাব মঞ্চ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 

 

বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু হয়।

 

আজ সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

 

 

 

১. হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।

 

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল।

 

৩. ভারতে আশ্রয় নেয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।

 

৪. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার।

 

আয়োজকরা জানান, মিছিলটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে। পথে ট্রাফিক ও জনসমাগম বিবেচনায় কিছু অংশে সমাবেশের গতি ধীর রাখার কথা জানানো হয়েছে।

 

গত বছর (১২ ডিসেম্বর ২০২৫)  রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা