বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের, চলছে বিক্ষোভ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচি পালন করতে গিয়ে তারা আগারগাঁওয়ে অবস্থিত ইসির প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে বসে পড়েন।

 

সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন। এতে পুরো এলাকা সরব হয়ে ওঠে স্লোগান ও প্রতিবাদী বক্তব্যে।

 

এর আগে কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল ১১টার আগেই নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করবে ছাত্রদল। তিনি অভিযোগ করেন, ব্যালট পেপার সংক্রান্ত অনিয়মের পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত জোরপূর্বক প্রভাবিত করছে।

 

তিনি আরও দাবি করেন, ওই গোষ্ঠীর নেতারা নিয়মিতভাবে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবাধে যাতায়াত করে প্রভাব বিস্তার করছেন, যেখানে তাদের কোনো প্রাতিষ্ঠানিক কাজ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা