বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও পথসভা:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বুধবার (২৮ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা উপলক্ষে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল গুলশান-২ এলাকা থেকে শুরু হয়ে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসভবনের সামনে দিয়ে অতিক্রম করে গুলশান-১ ডিএনসিসি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

 

পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব শেখ মোঃ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়ক নজিবুল্লাহ মিলন। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

 

গণসংযোগ ও পথসভায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা