রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর বিআরটিএ থেকে সরকারি গোপন তথ্য দালাল মনির ফাঁস করে দিচ্ছে, কর্মকর্তারা আতঙ্কে, সেবা গ্রহীতারা জিম্মি : ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শক কে বাধ্যতামূলক অবসর: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল: এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত: বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি, বিপ্লব কুমারসহ বরখাস্ত ৬: খিলক্ষেত নামাপাড়ায় সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্তের দাবি স্থানীয়দের: প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী: সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ!: জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্ৰেফতার : ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ:

খিলক্ষেত নামাপাড়ায় সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্তের দাবি স্থানীয়দের:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া এলাকায় সাবেক এক সরকারি তৃতীয় শ্রেণির কর্মকর্তা সালামত উল্লাহকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার নামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন তারা।
অভিযোগ রয়েছে, তিনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় ও পরবর্তী সময়ে বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন। স্থানীয়দের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, নামাপাড়া এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি দখলসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন। অভিযোগ রয়েছে, খিলক্ষেত থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক হাজী আসলাম উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি এলাকায় প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন।
অভিযোগকারীরা জানান, জমি সংক্রান্ত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য বের করা প্রয়োজন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সালামত উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা