বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দেশের বিভিন্ন জেলায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন জমা পড়েছে। জাতীয় সংসদের ১১ জন সদস্যের পক্ষ থেকে রবিবার এ আবেদনটি করা হয়েছে।

 

আবেদনকারীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমিন ও মীর আহমেদ বিন কশেমসহ অন্যান্যরা। মন্ত্রিপরিষদ সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে।

 

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, অতীতে ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা সে সময় হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে।

 

তৎকালীন সময়ে আদালত এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। বর্তমান রিটকারীর দাবি, সরকারের নেওয়া এই নতুন সিদ্ধান্তটি সংবিধানের পাশাপাশি ‘রুলস অব বিজনেস’ এবং আদালতের পূর্ববর্তী রায়ের পরিপন্থী ও আইনবহির্ভূত।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা