শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে রূপরেখা চায় ছাত্রশিবির

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

জুলাইয়ের গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

রোববার রাজধানীর শাহবাগে ‘ছাত্রশিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উত্থাপন করেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, অভ্যুত্থানের তিন মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সঈদ, ঢাকার শহীদ মুগ্ধসহ অসংখ্য ছাত্রজনতা ও ছাত্রশিবির কর্মীকে শহীদ করা হয়েছে। এই গণহত্যায় রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্রজনতার ওপর নিপীড়ন চালানো হয়েছে।

তিনি বলেন, তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এখনো তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ তাদের আর বরদাশত করবে না। আমরা দাবি করছি, চব্বিশে যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় এনে বাংলার মাটিতে বিচার করা হোক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তা তখনই পূর্ণ হবে, যখন এই হত্যাযজ্ঞের নায়কদের বিচারের মুখোমুখি করা হবে। আমরা দেশের বিচারব্যবস্থা ও সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও বিচার দাবি করছি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা