শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি প্রত্যাহারে: স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব: ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী: গুলশানে আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড: আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ: শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ:

‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি প্রত্যাহারে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

 

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানকে বৃহস্পতিবার পূর্বাহ্ণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ওসি রাকিবুল হাসানকে নিয়ে আলোচনা শুরু হয়। ওই অডিওতে তাকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলতে শোনা যায়।

 

ছড়িয়ে পড়া অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ একই কথোপকথনে তিনি পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেছেন বলে অডিওতে শোনা যায়।

 

গত দুদিন ধরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বৃহস্পতিবার তাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

 

তবে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা বা কথোপকথনের প্রেক্ষাপট সম্পর্কে আদেশে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা