রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু):
বুধবার (২ অক্টোবর) বিকেলে অভিজান চালিয়ে দিঘলী গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেল হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের নাম জাবেদ হোসেন। তিনি সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।গত ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।