শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

সমৃদ্ধ দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন ডাঃ শফিকুর:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে স্থানীয় চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতির বীজ বপন করা হয়েছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডা: শফিকুর রহমান বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। তাছাড়া, সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিলো। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।

 

এর আগে জামায়েতের আমীর ডা: শফিকুর রহমান রাত সাড়ে ৯টায় সড়কপথে যশোর হতে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান আজ শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। পরে তিনি বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

 

সাকিট হাউজে মত বিনিময় কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা