শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ছাত্রশিবির রগ কাটে তা কখনোই প্রমাণিত হয়নি : শিবির সভাপতি:

রিপোর্ট : শাহাজাহান মিয়া  (শাকিল) :

 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবির যে রগ কাটে, এমন অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি।

তিনি আরো বলেন, “ছাত্রশিবির যে রগ কাটে, এ অভিযোগ প্রথম ওঠে ১৯৯৩ সালে। তবে সেই অভিযোগ কখনও কোনোদিন প্রমাণিত হয়নি।

মঞ্জুরুল ইসলাম বলেন, “ইসলামি ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন। যারাই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তারাই আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন। এটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত যে ১৯৯৩ সালে সরকার, রাষ্ট্র নিজেরাই প্রমাণ করেছে এসব অভিযোগের ভিত্তি নেই।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, “আওয়ামী শাসনামলে ছাত্রলীগ সাড়ে ১৫ বছর ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল। তাই দেশে ছাত্র রাজনীতির সংস্কার দরকার। সুস্থ ও সুষ্ঠু ধারার রাজনীতি হওয়া উচিত।

মঞ্জুরুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতির মাধ্যমে জাতির বীরত্ব গ্রহণের নেতৃত্ব তৈরি হয়। জাতিকে যারা নেতৃত্ব দেয় তারাই এক সময় ছাত্র রাজনীতির মূল কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করে এসেছেন। আমাদের ছাত্র রাজনীতির ইতিহাস সমৃদ্ধ। আমরা যদি ৫২, ৪৭, ৭১-এর কথা বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি, সর্বশেষ ২৪-এর ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের কথা বলি, সব আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে। সকল ছাত্ররাই দলমত নির্বিশেষে এসব আন্দোলনে অংশ নিয়েছে।

কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামি ছাত্রশিবির পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা