রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক
দীপ্ত টিভির সাংবাদিক তামিম হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির।
এরআগে গত ১১ অক্টোবর শেখ রবিউল আলম রবিকে শোকজ নোটিশ দেয় বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর।
সাংবাদিক তামিম হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে শেখ রবিউল আলম রবির নাম আসায় তার সাংগঠনিক পদ স্থগিত করে বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর।