রিপোর্ট : ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মোতাহার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য, র্যালী ও আলোচনা সভা।
চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সিআইপি মোতাহার হোসেন পাটোয়ারী শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য, র্যালী, আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেন।
তিনি ১৫ ডিসেম্বর রাতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও স্বৈরাচার এরশাদ বিরোধী নব্বই দশকের ছাত্রনেতা মো: হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিনসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকবৃন্দ। ১৬ ডিসেম্বর বিকালে ফরিদগঞ্জ সদরস্থ বাজারে মোতাহার হোসেন পাটোয়ারী নেতৃত্বে বিশাল বনার্ঢ্য র্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনে এসে সমাপ্ত হয়।এর পরবর্তীতে বিকেলে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে সাবেক পৌর বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্যে রাখতে গিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করেন। এছাড়াও তিনি স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ করেন। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত ও সবচেয়ে জনপ্রিয় দল।বিগত সরকারের সময় বহুভাবে দলটি নিশ্চিহ্ন করতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, তাঁকে চিকিৎসা সুযোগ থেকে বঞ্চিত করেছিল।তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে বাধা সৃষ্টি করেছে। আামদের নেতাকর্মীদের গুম,হত্যা,মামলা হামলা দিয়ে হয়রানি করে করেছিল।
মহান আল্লাহ ইচ্ছে, ছাত্র জনতা ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে তারাই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তিনি আরো বলেন আমাদের দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটি যেন গনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন যেন না করা সেই জন্য তিনি তাগিদ দেন। যারা পকেট কমিটি করে দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছেন, তাদের মনে রাখতে হবে – ব্যাক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে বিবেচনা করা। দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করার জন্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে আরো
বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টেলু,সাবেক সভাপতি কাউছার হোসেন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।