শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

শেখ হাসিনা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। প্রচার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা ভারতেও নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

গতকাল রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি একটি পরিবেশ তৈরি করেছে। ছাত্ররা সাহস করে রুখে দাঁড়িয়েছে যার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। যার জন্য ছাত্রদের ধন্যবাদ জানায়। সর্ব সাধারণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে চাই। ৫ আগস্ট পরিবর্তনের জন্য সবাই যেমন একত্রিত হয়েছিলেন প্রয়োজনে আবার মাঠে নামতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য।

 

তিনি বলেন, এদেশে কোনো চাঁদাবাজের ঠায় হবে না, দখলদারদের প্রয়োজনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা