শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

কাতার আমিরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতার আমিরকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমূখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলের এক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

 

উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। গত বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিট হিথরো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার নতুন করে শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

 

২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর তার অসুস্থতা বাড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা