শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বিএনপি’র সদস্য ফর্মে আওয়ামী লীগ নেতাকর্মী, প্রতিবাদে সংবাদ সম্মেলন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপি’র ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের কর্মিদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ বিএনপির নেত কর্মিরা এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তোলেন এবং ভোট বর্জনের কথাবলে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশ আগামী রবিবার ১৯ জানুয়ারি তারিখের ভোট বর্জন করার কথা জানায়।

 

এসময় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়নের বিএনপির এক অংশের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অগঠন তান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরা। ৫ আগস্টের পরে বিএনপি সেজে দলে যারা ঢুকে পড়েছে সেসব আওয়ামী লীগ কর্মীরা।

পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল ৫১ সদস্য করে ভোটার তালিকা করা হবে সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে এবং বিএনপি’র দলীয় কোন্দলে ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে।

 

তারা বলেন, ভূমিহীন সন্ত্রাসী আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপি’র নির্যাতিত নেতাকর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয় এজন্য সিনিয়র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুন্দরবন ইউনিয়নের ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলী শেখ ও সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা