শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িত নয় ছাত্রদল: নাছির:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ঢাকা কলেজে একটি কর্মসূচিতে অংশ নিয়ে নাসির বলেন, ‘ছাত্রদল নয়, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার একটি অংশ ৩২ নম্বরে হামলায় জড়িত।’

 

নাছির আরও বলেন, ‘এখনও সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।’

 

এদিন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করে ছাত্রদল।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা। স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির। কর্মসূচি শেষে ছাত্রলীগবিরোধী একটি মিছিল করে ঢাকা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা