শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

শিবিরের ইফতার মাহফিলে জামায়াত আমির শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ, চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় পরিণত করতে পারিনি। লক্ষ্য করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয়বিদারক দৃশ্য আর দেখতে চায় না।

 

বুধবার রাজধানীর হোটেল জোনাকির কনফারেন্স হলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

 

 

জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এ জাতির মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২৪-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জন্ম নিয়েছে, আমরা সাধারণ অভিভাবক হিসেবে প্রত্যাশা করি-আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে।

 

 

তিনি বলেন, এ অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবির তার অনেক প্রিয় সঙ্গীদের হারিয়েছে। পাশাপাশি অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এসময়টায় চোখের সামনে পাখির মত গুলি করে আমাদের সন্তান ও সহকর্মীদের হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া করেন। আরও যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা