বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

সিলেট যুবদলের দুই নেতা বহিস্কার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার ( ২৬ অক্টোবর ) সিলেট মহানগর শাখার দুই নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় সহ- দপ্তর সম্পাদক ‘মিনহাজুল ইসলাম ভূইয়া’ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিস্কৃত দুই যুবদল নেতা হলেন- সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ ‘মেহেদী হাসান সাজাই’ ও সিলেট মহানগর যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক ‘ফরহাদ আহমদ’।

বহিষ্কারের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ ‘মেহেদী হাসান সাজাই’ ও সিলেট মহানগর যুবদলের সহ – সাংগঠনিক সম্পাদক ‘ফরহাদ আহমদ’ কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ‘আবদুর মোনায়েম মুন্না’ এবং সাধারণ সম্পাদক ‘মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন’ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা