শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঢাকা ফেরার পথে কুমিল্লায় অসুস্থ বিএনপি নেতা বুলু, হাসপাতালে ভর্তি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসামে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। 

 

পরে রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর বেসরকারি মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রাত পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হাজী ইয়াছিন বলেন, বুলু ভাইয়ের শরীরে ইনফেকশন ধরা পড়েছে। তবে তিনি ভালো আছেন, চিকিৎসা চলছে। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ঈদ উপলক্ষ্যে এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, যার ফলে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

 

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কুমিল্লার মুন হসপিটালেই তার চিকিৎসা চলবে। মেজর কোনো সমস্যা নেই। আমরা বুলু ভাইয়ের সুস্থতা কামনায় সবার দোয়া চাচ্ছি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা